Web Analytics
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বুধবার জেনেভায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হুংবোর সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি আইএলও মহাপরিচালককে জানান যে, জাতীয় আইন ও নীতিমালাকে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ চলছে। বাংলাদেশ এখন পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সব মৌলিক কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি পেয়েছে।

মন্ত্রী শ্রম খাত সংস্কার, শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের মাধ্যমে শ্রম আইন সংশোধনের অগ্রগতি তুলে ধরেন। তিনি বাংলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত আর্টিকেল-২৬ মামলার ইতিবাচক নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।