Web Analytics
বাংলাদেশের অটোমোবাইল শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি হস্তান্তরে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার টয়োটা সুশো করপোরেশন ও টয়োটা বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিনিয়োগ ভাবনা তুলে ধরে।

প্রতিনিধিদলে ছিলেন টয়োটা সুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি, মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা সুশো এশিয়া প্যাসিফিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং। সাক্ষাতে বাংলাদেশে টয়োটার ব্যবসা সম্প্রসারণ ও ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

টয়োটা বাংলাদেশ জানিয়েছে, দেশে তাদের কার্যক্রম জোরদার করার লক্ষ্য রয়েছে। এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকার টয়োটার ভবিষ্যৎ উদ্যোগকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে এবং নতুন বিনিয়োগ ও পরিকল্পনা বাস্তবায়নে নীতিগত সহায়তা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে। অটোমোবাইল খাতের সম্ভাবনা এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।