Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার দাবানলের ধোঁয়া উত্তর আমেরিকার শহরগুলোতে ছড়িয়ে পড়ার জন্য দেশটির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে বায়ুর মান নিয়ে অভিযোগ করে বলেন, কানাডা তাদের বন ও ঝোপঝাড়ের যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না। ট্রাম্প লিখেছেন, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস প্রবেশ করছে, যা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।

তিনি জানান, এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলবেন এবং এই ক্ষতির অর্থ বিদ্যমান শুল্কের সঙ্গে যোগ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কানাডায় ৮৯৬টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে প্রায় ২০০টি অন্টারিও প্রদেশে এবং ৮১টি এখনো নিয়ন্ত্রণের বাইরে। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প কানাডার ওপর সীমান্ত নিরাপত্তা ও বাণিজ্যনীতি নিয়ে শুল্কের চাপ বাড়িয়ে আসছেন এবং এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার মন্তব্যও করেছেন।

এই মন্তব্য দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।