Web Analytics
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাস্থ্যগত সমস্যাসহ যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু গুরুতর অসুস্থতার কারণে চলতি মাসেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান। এর আগে তিনি ওই দেশেই বাইপাস সার্জারি ও হৃদরোগের চিকিৎসা নিয়েছিলেন। রাষ্ট্রপতি তার এই ব্যক্তিগত সিদ্ধান্তের কথা বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিকটজনদের জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র জানায়, রাষ্ট্রপতি সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে দুদফা স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, যেখানে সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট ভালো আসেনি। হৃদরোগজনিত দুর্বলতার পাশাপাশি তার নিউরোলজিক্যাল সমস্যা ধরা পড়েছে, যা দায়িত্ব পালনকে কঠিন করে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।