Web Analytics
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গত তিন বছর ধরে গাজায় নারী ও মেয়েশিশুদের ওপর ইসরাইলি বাহিনী নির্যাতন ও ক্ষয়ক্ষতি চালিয়েছে। সংস্থাটি এসব সহিংসতাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছে। ‘নো কন্ডিশনস ফর লাইফ: উইমেন, গার্লস অ্যান্ড দ্য জেন্ডারড ডাইমেনশনস অব ইসরাইলস জেনোসাইড অ্যাগেইনস্ট প্যালেস্টিনিয়ানস ইন গাজা’ শীর্ষক প্রতিবেদনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত গাজায় নারী ও মেয়েশিশুদের হত্যা, আহত, জোরপূর্বক বাস্তুচ্যুত এবং বেআইনিভাবে আটক করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এতে আরও বলা হয়, গাজার নারী ও মেয়েশিশুরা মৌলিক ও প্রজননস্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে এবং খাদ্যসংকট ও অনাহারের মধ্যে ছিল।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, প্রতিবেদনে ইসরাইলের কথিত গণহত্যার গভীর লিঙ্গভিত্তিক দিক ও নারী-শিশুদের ওপর ভয়াবহ নিপীড়নের নতুন তথ্য উঠে এসেছে। তিনি বলেন, হামাস ও ইসরাইলের মধ্যে ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং গাজার ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিতভাবে এমন জীবন পরিস্থিতি চাপিয়ে দিচ্ছে, যা তাদের বিনাশ ও গুরুতর শারীরিক-মানসিক ক্ষতির উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।