Web Analytics
রাজধানীর মিরপুর ও আশপাশে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে সহিংসতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উসকানি ও নাশকতায় জড়িত বলে অভিযোগ করেছে আইন প্রয়োগকারী সংস্থা। সরকারি দায়িত্বশীল মহল বলেছে, শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই বোর্ড দ্রুত নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করবে বলে উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, শ্রমিকের ছদ্মবেশে রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ বা জননিরাপত্তা বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুর ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, পুলিশে হামলা ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা স্থানীয় পোশাকশ্রমিক নন; বিভিন্ন জেলা থেকে মিরপুরে জড়ো হয়েছিলেন। রোববারের অবরোধ ও সহিংসতায় চলাচল ব্যাহত হয়, গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন কয়েক ঘণ্টা বন্ধ থাকে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।