Web Analytics
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলার অস্থায়ী নিবাসকেন্দ্র থেকে এ পর্যন্ত ১০ হাজার মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অতিরিক্ত ১ হাজার ৮০০ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। মঙ্গলবার (২৩ জুন) রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাবে তিনি এই তথ্য দেন।

শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার ভারত সরকারের আইন কার্যকর করছে এবং যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা ভারতীয় নয়, বরং অনুপ্রবেশকারী। তিনি উল্লেখ করেন, সরকারি প্রকল্পের অর্থ অবৈধ অনুপ্রবেশকারীদের খাদ্য, বস্ত্র বা ওষুধের জন্য ব্যয় করা হবে না। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের নীতি হলো বেআইনি অনুপ্রবেশকারীদের জেলে না রেখে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া।

সীমান্ত সুরক্ষার প্রসঙ্গে তিনি বলেন, বিএসএফকে ইতোমধ্যে ১৪২ দশমিক ৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে ৬০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।