Web Analytics
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দিতে এবং দ্বিতীয় দফা আলোচনার সমন্বয় করতে এই সফর করছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

তেহরানে ইরানি কর্মকর্তারা পাকিস্তানি প্রতিনিধিদলের সঙ্গে উভয় পক্ষের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে। তবে দ্বিতীয় দফা আলোচনার সুনির্দিষ্ট সময় এখনও নিশ্চিত নয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।