Web Analytics
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের হারথা বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। বসরা স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ইরাকি বার্তা সংস্থা আইএনএ শনিবার জানায়, আগুনটি বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ার পর বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর তা নিয়ন্ত্রণে এনেছে।

তবে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ঘটনায় নিহতের সংখ্যা চার। ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন হারথা কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ফুটেজে আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি এবং উদ্ধার তৎপরতা দেখতে জড়ো হওয়া মানুষের ভিড়ও দেখা যায়। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।