Web Analytics
ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের ‘ফ্লোরিশ স্টে’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। ৩ জুন ২০২৬ বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আহতদের তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশনের তথ্যমতে, তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অবস্থা ও চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে হোটেলের বেজমেন্টে থাকা একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন পাশের ‘মিকাসা ইন’ হোটেলেও পৌঁছে যায়। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে থাকায় অনেকে প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়েন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, হোটেলটিতে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি কক্ষ পরিচালনা করা হচ্ছিল এবং মাত্র একটি প্রবেশ ও নির্গমন পথ থাকায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শোক প্রকাশ করে নিহত ও আহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।