Web Analytics
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, নারী উদ্যোক্তাদের জন্য খুলনায় পৃথক একটি ব্যবসায়িক এলাকা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, পণ্য বিপণন ও মেলা আয়োজনের বিদ্যমান প্রতিকূলতা কাটিয়ে নারীদের জন্য নিজস্ব মার্কেটে ব্যবসা করার সুযোগ সৃষ্টি করতে উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। সোমবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত এক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর লস অ্যান্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে শহরে আসা ২৫ জন তরুণীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ২৭ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেজেএসের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র ডিরেক্টর এম এম চিশ্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির আর্কিটেক্ট রেজবিনা খানম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।