Web Analytics
ভোলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত ২৯০ বস্তা সরকারি সার বেশি দামে কালোবাজারে পাচারের অভিযোগে স্থানীয় জনতা জব্দ করেছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের দারোগার খাল এলাকায় ট্রলারে করে সারগুলো অন্যত্র নেওয়ার সময় ঘটনাটি ঘটে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান, সার উদ্ধার করে স্থানীয় একটি গুদামে রেখে সিলগালা করেন।

স্থানীয়দের দাবি, সরকার নির্ধারিত কম মূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ সারগুলো মাদারীপুরের উদ্দেশে নেওয়া হচ্ছিল। জনতার সন্দেহে ট্রলারটি আটক হলে মাঝি শহীদকেও আটক করা হয়। শহীদের ভাষ্য, চর ইলিশার রফিক মাঝি ও মান্নান বিএডিসি সার ও বীজ ডিলার মেসার্স মিজান ট্রেডার্স থেকে সার কিনে ভোলার বিভিন্ন চরের কৃষকদের কাছে পাঠাচ্ছিলেন। তবে স্থানীয় কৃষকরা এই বক্তব্য মানতে নারাজ।

কৃষক মাইনুদ্দিন বলেন, একটি রসিদে ৮০ বস্তা ডিএপি সারের প্রতিটি বস্তার মূল্য ১ হাজার ৫০ টাকা উল্লেখ রয়েছে; বাকি ২১০ বস্তার উৎস নিয়ে তিনি প্রশ্ন তোলেন। কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, সার অন্য এলাকার কৃষকদের জন্য নেওয়ার দাবি যাচাই হচ্ছে। ইউএনও বলেন, তাৎক্ষণিকভাবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।