Web Analytics
ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধে তেহরান তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। জনবহুল ওই শহরে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন, ফলে চলমান সংঘাতে ইসরাইলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৪ জনে। ইসরাইল অভিযোগ করেছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, যা মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে বহু ছোট বিস্ফোরকে ছড়িয়ে পড়ে এবং প্রতিরোধ করা কঠিন হয়ে ওঠে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক ঝুঁকি এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুই সপ্তাহেরও বেশি আগে তারা ইরানের বিরুদ্ধে যে হামলা শুরু করেছে, তার লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখা। ইরান নিশ্চিত করেছে, সাম্প্রতিক হামলায় লারিজানি নিহত হয়েছেন এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, ওই হামলায় লারিজানির ছেলে ও ডেপুটি আলিরেজা বায়াতও নিহত হয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।