ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তান সীমান্তের ১৫ কিলোমিটার এলাকার মধ্যে থাকা অবৈধ ভবনগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। ২৮ মে ২০২৬ তারিখে ঘোষিত এই নির্দেশে তিনি বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনের পদক্ষেপ জোরদারের কথাও বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুপ্রবেশ, মাদক পাচার, অবৈধ দখল, সন্ত্রাসে অর্থায়নসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে বিতর্কিত কাশ্মীর অঞ্চলও অন্তর্ভুক্ত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ কার্যক্রম প্রতিরোধের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হবে।