Web Analytics
মঙ্গলবার প্রকাশিত গ্যালাপের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ মনে করছেন তাদের আর্থিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ২০২৬ সালের জরিপে ৫৫% উত্তরদাতা বলেছেন, তাদের আর্থিক পরিস্থিতি অবনতি হয়েছে, যা ২০২৫ সালের ৫৩% এবং ২০২৪ সালের ৪৭% থেকে বৃদ্ধি পেয়েছে। গ্যালাপ জানিয়েছে, এটি টানা পঞ্চম বছর যখন বেশি সংখ্যক আমেরিকান তাদের আর্থিক অবস্থার অবনতি দেখছেন। এর আগে এমন পরিস্থিতি দেখা গিয়েছিল ২০০৭–২০০৯ সালের বৈশ্বিক মন্দার সময়।

জরিপে আরও জানা যায়, ৬২% মানুষ অবসরের জন্য পর্যাপ্ত সঞ্চয় নিয়ে উদ্বিগ্ন, ৬০% আশঙ্কা করছেন গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসা খরচ বহন করতে পারবেন না। এছাড়া ৫৪% মানুষ বিনিয়োগের ফলাফল ও জীবনযাত্রার মান ধরে রাখার বিষয়ে চিন্তিত। প্রায় অর্ধেক মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যয় নিয়ে উদ্বিগ্ন, ৪১% মাসিক বিল পরিশোধ এবং ৪০% উচ্চশিক্ষার খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

গ্যালাপ জানিয়েছে, মূল্যস্ফীতি, জ্বালানি, বাসস্থান ও স্বাস্থ্যসেবার ব্যয় মানুষের প্রধান উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পাশাপাশি কলেজ, পরিবহন ও শিশু পরিচর্যার খরচও আর্থিক চাপ বাড়াচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।