Web Analytics
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এ দাবি জানান।

জাতীয় যুবশক্তি পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা এবং নিয়োগে মেধার মূল্যায়ন অন্তর্ভুক্ত। তারিকুল ইসলামের অভিযোগ, পরীক্ষার আগের রাতেই প্রশ্নফাঁসের তথ্য সামনে এলেও পরীক্ষা শুরুর আগে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে তিনি বলেন।

তারিকুল ইসলাম বলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি থাকলেও সরকার ক্ষমতায় আসার পর সেগুলো সচল করার কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, চাকরি ও কর্মসংস্থানের সুযোগ পেতে তরুণদের রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণদের ন্যায্য হিস্যা কোনো রাজনৈতিক দল আদায় করে দেয়নি; তরুণরা রাজপথে নেমে তা আদায় করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।