ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান ঘোষণা করেছেন যে তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে একচুলও নড়বেন না। রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ‘সিম্পোজিয়াম অন একাউন্ট্যাবিলিটি, জাস্টিস অ্যান্ড হিলিং ইন পোস্ট জুলাই বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়োজনে আবারও মাঠে নামতে হবে সনদ বাস্তবায়নের জন্য।
তিনি অভিযোগ করেন, নতুন সরকার গঠনের সাড়ে পাঁচ মাস পার হলেও জুলাই সনদ বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আরমান বলেন, যারা দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তারাই বুঝবেন এই সনদ বাস্তবায়ন কতটা জরুরি। তিনি আরও বলেন, বাংলাদেশের মাটির নিচের সম্পদ, ভৌগোলিক অবস্থান ও মানুষের প্রতিভা কাজে লাগালে দেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না।
আরমান জানান, প্রস্তাবিত জুলাই মিউজিয়াম হবে ভবিষ্যৎ প্রজন্মের পাঠশালা, যেখানে তারা ফ্যাসিবাদের আচরণ চিনে নিতে পারবে এবং ভবিষ্যতে তা প্রতিরোধে প্রস্তুত থাকবে।