Web Analytics
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পর বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুদ্ধে পরাজিত রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র এখন আর বিজয়ীর মতো অন্যদের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারবে না।

রেজায়ি বলেন, ২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন বা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে বর্তমান যুক্তরাষ্ট্রও সে সময়ের যুক্তরাষ্ট্র নেই বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন আর বিজয়ী নয়; যুদ্ধের ময়দানে পরাজিত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিশ্ব বদলে গেছে এবং পুরোনো দিনের ছবি দেখিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। সূত্রে বলা হয়েছে, ১৯৪৩ সালের তেহরান সম্মেলনে নাৎসি জার্মানির বিরুদ্ধে কৌশল নির্ধারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা বৈঠক করেন। ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।