Web Analytics
রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এতে ৬ মার্চের ওই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়ার শরীরের প্রায় ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালিতে গুরুতর ক্ষত থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

৬ মার্চ ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে নারী, শিশু ও পুরুষসহ ১০ জন দগ্ধ হন। এর মধ্যে দুইজন আগেই মারা গেছেন এবং সাতজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল এবং চুলা ধরাতে গিয়েই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।