এফএ কাপের চতুর্থ রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছে আর্সেনাল। নিজেদের মাঠে তৃতীয় বিভাগের দল উইগান অ্যাথলেটিককে ৪-০ গোলে হারিয়ে অনায়াসে পরের ধাপে উঠেছে লন্ডনের ক্লাবটি। ম্যাচের ১১ থেকে ২৭ মিনিটের মধ্যে টানা চার গোল করে কার্যত প্রথমার্ধেই জয় নিশ্চিত করে নেয় তারা। এই জয়ে চলতি মৌসুমে চারটি প্রতিযোগিতাতেই শিরোপার লড়াই জিইয়ে রাখল আর্সেনাল।
মিডফিল্ডার এবেরেচি এজের নিখুঁত পাস থেকে প্রথম দুই গোল করেন ননি মাদুয়েকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এরপর উইগানের ডিফেন্ডার জ্যাক হান্টের মাথা ছুঁয়ে বল জালে ঢুকে ব্যবধান দাঁড়ায় ৩-০। কিছুক্ষণ পর গ্যাব্রিয়েল জেসুস চতুর্থ গোলটি করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। গোলরক্ষক কেপা আরিজাবালাগা কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ক্লিনশিট ধরে রাখেন। দ্বিতীয়ার্ধে ভিক্টর গিয়োকেরেসের শট ক্রসবারে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়েনি।
এই জয়ে ১৯৯২-৯৩ মৌসুমের পর প্রথমবারের মতো এফএ কাপের ম্যাচে প্রথম ৩০ মিনিটেই চার গোল করার কীর্তি গড়ল আর্সেনাল।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।