Web Analytics
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে এবং দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। সোমবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।

রিজভীর দাবি, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে এবং এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, গতকাল ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কর্মকাণ্ডের কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, চাঁদাবাজি, মাস্তানি, জমি দখল ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর এবং শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনা করে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন বলে জানান তিনি। তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।