Web Analytics
রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ রাজধানীসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও অন্যান্য স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন সার্ভিসের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে পার্কিং ব্যবস্থা ও চার্জিং স্টেশন স্থাপনসহ ছয় দফা দাবি তুলে ধরে।

সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত যানবাহনকে যানজট, দুর্ঘটনা ও লোডশেডিংয়ের জন্য দায়ী করা হচ্ছে, কিন্তু এসব যান চালানো ও ব্যবহারের কারণ নিয়ে আলোচনা হয় না। তাঁর মতে, তীব্র বেকারত্ব মানুষকে রিকশা চালানোর কাজে আনছে এবং সহজ ও সস্তা বিকল্প বাহনের অভাবে যাত্রীরাও এসব যান ব্যবহার করছেন। তিনি বলেন, রাত ১০টার পর লোডশেডিং কম থাকলে তখন এসব যান চার্জ দেওয়া হয়।

সংগঠনটি প্রশিক্ষণ, নিবন্ধন ও রুট পারমিটের আওতায় সমন্বিত নীতিমালা চূড়ান্ত করার দাবি জানায়। স্থানীয় উৎপাদকদের অনুমোদিত ই-রিকশার নকশায় যান উৎপাদন ও বিপণনের অনুমতি, মেকানিকদের প্রশিক্ষণ, লিথিয়াম ব্যাটারি ব্যবহারে ভর্তুকি এবং দেশীয় প্রযুক্তির যান অনুমোদিত নকশায় রূপান্তরে অন্তত দুই বছর সময় চাওয়া হয়েছে। মহাসড়কে স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণের দাবিও জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।