Web Analytics
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে।

এর আগে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ অন্তত ৫৮ জন নিহত হয়েছিলেন। তিনি জানান, বিবিসির সাবেক সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে যৌথভাবে পরিচালিত তদন্তে হাসপাতালের নথি, নিহতদের পরিবারের সাক্ষাৎ এবং দাফনের প্রমাণ সংগ্রহ করা হয়েছিল।

মজুমদার বলেন, নিরাপত্তার কারণে তিনি এতদিন নিজের কাজের কৃতিত্ব দাবি করতে পারেননি, তবে সহকর্মী সাংবাদিকরা তার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করলে তা তাকে আনন্দ দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।