পাঁচটি হলুদ কার্ড দেখলেও ইন্টার মায়ামির পরবর্তী মেজর লিগ সকার ম্যাচে খেলতে পারবেন লিওনেল মেসি। সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৪৪তম মিনিটে স্যামুয়েল গুইদিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন অধিনায়ক। সাধারণ নিয়মে পাঁচ হলুদ কার্ড পেলে এক ম্যাচের নিষেধাজ্ঞা হওয়ার কথা।
তবে এমএলএসের ‘গুড বিহেভিয়ার’ নিয়মে মেসির জমা কার্ডের সংখ্যা কমে গেছে। টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড না দেখলে একজন খেলোয়াড়ের জমা হওয়া একটি কার্ড বাদ দেওয়া হয়। এক মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা পাওয়া যায় এবং মেসি ইতিমধ্যে দুবার এর সুবিধা নিয়েছেন।
অরল্যান্ডোর বিপক্ষে কার্ড দেখার পর ন্যাশভিলের বিপক্ষে পরের কার্ড পাওয়ার আগে তিনি পাঁচ ম্যাচ কার্ডমুক্ত ছিলেন। পরে আটলান্টার বিপক্ষে কার্ড দেখার আগেও তিনি ১০ ম্যাচ কার্ড ছাড়াই খেলেন। এতে আগের দুটি হলুদ কার্ড হিসাব থেকে বাদ পড়ে এবং সিনসিনাটির ম্যাচের পর তাঁর কার্যকর কার্ডের সংখ্যা তিনটি। ফলে আগামী রোববার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে খেলতে পারবেন মেসি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।