Web Analytics
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানিয়েছেন, রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিলকে দৃষ্টিনন্দন ইকো পার্ক ও খেলার মাঠে রূপান্তর করা হবে। সোমবার দুপুরে ল্যান্ডফিল এলাকা পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন এবং একটি নতুন কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধন করেন। তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দুর্গন্ধ ও দূষণ দূর করে এলাকাটিকে নাগরিক বিনোদন কেন্দ্রে পরিণত করা হবে।

প্রশাসক জানান, প্রতিদিন সংগৃহীত ৩২০০–৩৫০০ টন বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে একটি কোরিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। প্রকল্পের কাজ ঈদুল আজহার পর শুরু হবে, যার মাধ্যমে গ্যাস, বিদ্যুৎ ও সার উৎপাদন সম্ভব হবে। নতুন কম্পোস্ট প্ল্যান্টে প্রতিদিন ১০০ টন বর্জ্য থেকে ২০ টন জৈব সার উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা গ্রিনহাউস গ্যাস কমাতে ও রাজস্ব বাড়াতে সহায়ক হবে।

ল্যান্ডফিলে অগ্নিকাণ্ড রোধে ১৮১ একর এলাকায় ৪০টি হাইড্রেন্ট, স্থায়ী জলাধার ও ছয়টি পোর্টেবল পাম্প স্থাপন করা হচ্ছে। বর্তমানে মাটির আচ্ছাদন কাজের ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে, যা দুর্গন্ধ ও আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।