সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ঘরের বারান্দায় তাকে সাপ কামড় দেয়। তিনি ওই গ্রামের শ্রী নিরোদ কুমার মল্লিকের স্ত্রী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কামড়ের পরপরই তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় ওঝা-বৈদ্যের মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়। এতে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি গ্রামীণ এলাকায় সাপের কামড়ের পর চিকিৎসা বিলম্বের ঝুঁকি তুলে ধরেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।