Web Analytics
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেশটির স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আইন করে সীমিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন। রোববার ক্ষমতাসীন ব্রাদার্স অব ইতালি দলের যুব সংগঠনের আয়োজিত জাতীয় যুব উৎসব ‘ফেনিক্স’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব প্রস্তাবের কথা জানান।

মেলোনি বলেন, ইতালীয় শিক্ষার্থীরা যেন নিজেদের দেশের শ্রেণিকক্ষে সংখ্যালঘু মনে না করে, এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া যায় না। তাঁর মতে, কোনো ইতালীয় শ্রেণিকক্ষে স্থানীয় শিক্ষার্থীরা কোণঠাসা বোধ করলে এবং সংখ্যাগরিষ্ঠের বদলে সংখ্যালঘু হয়ে গেলে তা গ্রহণযোগ্য হবে না। স্কুলে ধর্মীয় পোশাকের ক্ষেত্রেও তাঁর সরকার কঠোর অবস্থান নেবে বলে তিনি জানান।

বিদেশি শিক্ষার্থীদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে নতুন শর্ত আরোপের পরিকল্পনাও রয়েছে। যেসব বিদেশি শিক্ষার্থী স্কুলব্যবস্থার সঙ্গে একীভূত হতে সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হতে পারে। মেলোনি বলেন, প্রস্তুত করা পদক্ষেপটি শিগগিরই মন্ত্রী পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।