Web Analytics
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা আপাতত বন্ধ রয়েছে এবং তা পুনরায় শুরুর কোনো তারিখ নির্ধারিত হয়নি। ২৩ আগস্ট ২০২৬ সালে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে সিরিয়া ইসরাইলকে বিশ্বাস করে না। চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরাইল হামলা চালানোর পর দুই দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে তিনি জানান।

শাইবানি বলেন, দামেস্ক আশা করছে শিগগিরই ইসরাইলের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইসরাইলের ওপর চাপ অব্যাহত রেখেছে বলেও তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন ইসরাইলকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে চাপ দিচ্ছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার সামরিক কৌশলেরও সমালোচনা করেন। তাঁর মতে, শক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের নিরাপত্তা ধরে রাখার চেষ্টা করে ইসরাইল সফল হয়নি। এর বিপরীতে সিরিয়া সমঝোতা, শান্তি ও কূটনীতির জন্য হাত বাড়িয়ে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।