দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার বিকাল ৪টায় পল্টন মোড়ে অনুষ্ঠেয় বিক্ষোভে নেতৃত্ব দেবেন আমির শফিকুর রহমান। বিবৃতিতে পরওয়ার বলেন, এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরের অধিক সময় কারাগারে আটকে আছেন। তাকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের পরও চিকিৎসা দেওয়া হয়নি। তিনি বলেন, নতুন বাংলাদেশে তিনি জুলুম থেকে মুক্তি পাবেন আশা করলেও ছয় মাস পরও সেই মুক্তি মিলেনি!