Web Analytics
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অব.) এ কে এম আসাদুজ্জামান বলেছেন, বর্তমান দুদক কমিশন দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ এবং কথার চেয়ে কাজে বিশ্বাসী। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দুদককে অনন্য উচ্চতায় নিতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইনভয়েস ও ওভার ইনভয়েসের মাধ্যমে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বড় ধরনের দুর্নীতি অর্থনীতিকে পঙ্গু করেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান কমিশন বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তে বেশি গুরুত্ব দিয়েছে।

কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামো দুর্বল করেছে এবং প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউসের মাধ্যমে করপোরেট হাউস ও ব্যাংককে কেন্দ্র করে হয়। দুদক সচিব জানান, তিন মাসে নতুন অর্গানোগ্রাম, ১ হাজার ২৮টি পদ ও নতুন গ্রেডেশন তালিকা করা হয়েছে। কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।