Web Analytics
ঢাকা-৪ আসনে দলীয় প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার সময় জামায়াতে ইসলামীর নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। কদমতলী থানা মহিলা জামায়াতের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ঢাকা মহানগর ও স্থানীয় মহিলা জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সূত্রমতে, বুধবার বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সন্ত্রাসীরা কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কুপিয়ে জখম করে। চিকিৎসকের কাছে নেওয়ার পর তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এবং ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল সহিংসতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে এবং সবাইকে শান্তিপূর্ণভাবে প্রচার চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।