Web Analytics
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় ২০ বছর পর ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুপাশে ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার হেমায়েতপুরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে সফরকালে সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও দুর্গন্ধ দেখে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার পর জেলা প্রশাসন দ্রুত বর্জ্য অপসারণ, নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর, রাস্তার দুপাশে বালু-মাটি ভরাট, গাছ রোপণ এবং উঁচু বেড়া নির্মাণের কাজ শুরু করে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও আইনগত ব্যবস্থা জোরদার করা হবে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম জানান, সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সড়কটিকে দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তর করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।