Web Analytics
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত থাকা জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট পুনরায় চালুর দাবি জানিয়েছেন। সোমবার তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুসারে জাতীয় সংসদে এ দাবি উত্থাপন করেন।

সংসদে রাহাদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে আগে দর্জি বিজ্ঞান, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস প্রশিক্ষণ দেওয়া হতো। এসব প্রশিক্ষণের মাধ্যমে অঞ্চলের হতদরিদ্র ও বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো। তিনি বলেন, ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি পুরোপুরি বন্ধ এবং এর ভবনগুলো এখন ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে।

প্রতিষ্ঠানটি নতুন করে চালু হলে স্থানীয় বেকার যুবকদের জন্য আবার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন রাহাদ। জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান পুনরায় চালুর দাবি সংসদে তোলায় বাগেরহাটের স্থানীয় বাসিন্দারা তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ১৯৯৪ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস এম মোস্তাফিজুর রহমান এতিম ও দুস্থ ১০ থেকে ১৮ বছর বয়সিদের লালন-পালন করে স্বাবলম্বী করতে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৩.৯০ একর জমিতে ট্রাস্টটি নির্মাণ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।