Web Analytics
মেক্সিকো সীমান্ত থেকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগের প্রমাণ চেয়েছে মেক্সিকো সরকার। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেন, মেক্সিকোর ন্যাশনাল গার্ড, সেনাবাহিনী ও নৌবাহিনী দেশটির ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রের দিকে গুলি চালানোর কোনো ঘটনা শনাক্ত করেনি। যুক্তরাষ্ট্র এ অভিযোগের কথা জানালেও মেক্সিকোর কাছে এর কোনো প্রমাণ নেই বলে তিনি জানান।

এর এক দিন আগে মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সেপ্টেম্বরের শেষ দিকে টেক্সাসের বিপরীতে মেক্সিকোর তামাউলিপাস সীমান্ত এলাকায় মার্কিন কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি হুমকির দ্রুত জবাব দেওয়ার কথা বলেন এবং সীমান্তে মোতায়েন মেক্সিকোর বাহিনীর সঙ্গে মার্কিন দূতাবাসের সমন্বয়ের কথা জানান।

অভিযোগের পর সীমান্ত এলাকায় প্রায় ৫০০ মার্কিন সেনা, হেলিকপ্টার, ড্রোন ও ড্রোন প্রতিরোধের সরঞ্জাম পাঠানো হয়েছে। মেক্সিকোও সেনা ও ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছে। দুই দেশের যৌথ সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের নাম অপারেশন মিরর। উভয় দেশের বাহিনী সীমান্তের দুই পাশে যৌথ টহল দেবে। শেনবাউম বলেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যা ঠেকাতেই মেক্সিকোর বাহিনী মোতায়েন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।