Web Analytics
চট্টগ্রাম বন্দরের শিল্প নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে দুই সপ্তাহব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে ‘রিজিওনাল ট্রেনিং কোর্স অন ইন্ডাস্ট্রিয়াল সেফটি’ শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত গ্লোবাল পোর্টস সেফটি প্রকল্পের যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়েছে। এতে ফ্রান্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্পেটে। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অংশগ্রহণকারীদের শিল্পঝুঁকি শনাক্ত ও মোকাবিলায় দক্ষতা বাড়াবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণে কনটেইনার টার্মিনাল, তরল হাইড্রোকার্বন ডিপো, তেল-গ্যাস স্থাপনা ও রাসায়নিক সংরক্ষণাগারের মতো উচ্চঝুঁকিপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।