Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্তে চলমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের নীরবতার কঠোর সমালোচনা করেছেন। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে সীমান্তে মাদক সরবরাহ করছে যুবসমাজকে ধ্বংস করার জন্য। কসবায় সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, এসব ঘটনায় সরকার সম্পূর্ণ নীরব। খাদিমুলের মৃত্যুর বিষয়ে বিজিবির প্রেস রিলিজকে তিনি বিএসএফের সাজানো বয়ান বলে মন্তব্য করেন এবং সীমান্ত রক্ষায় বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্তে নিহতদের পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন এবং বলেন, তার দল ক্ষমতায় এলে প্রতিটি সীমান্ত-শহীদ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।