Web Analytics
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে সোমবারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিন ভারতীয় নাগরিক আহত হওয়ার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে ভারত। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে শত্রুতা বন্ধ ও বেসামরিক অবকাঠামো ও নিরপরাধ মানুষকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ফুজাইরাহর এই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। ভারত সংঘাত বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালির আন্তর্জাতিক নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, জ্বালানি আমদানির জন্য ভারত এই নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাই এ অঞ্চলের স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নয়াদিল্লি সংশ্লিষ্ট পক্ষগুলোকে ধৈর্য ধারণ ও বেসামরিক নিরাপত্তা রক্ষার আহ্বান জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।