Web Analytics
রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটি শেষে আগামী রোববার (২৯ মার্চ) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। দীর্ঘ ছুটি শেষ হয়েছে গত ২৬ মার্চ, এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় রোববার থেকে ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম কম হওয়ায় শিখন ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে ছুটির পর পূর্ণমাত্রায় ক্লাস চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সব প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

শিখন ঘাটতি কমাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঈদের পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে। তবে মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।