Web Analytics
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি বলেছেন, শেখ মুজিব সরকারের নতজানু পররাষ্ট্রনীতি স্বাধীনতার পর বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজের একটি পর্বে তিনি এ মন্তব্য করেন।

চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের পর নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার সুযোগ ছিল, কিন্তু তা কাজে লাগানো হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, সঠিক পররাষ্ট্রনীতি না থাকায় বিপুল বিদেশি সহায়তা বন্ধ হয়ে যায় এবং নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দুর্ভিক্ষসহ নানা সমস্যার মুখে পড়ে। তিনি আরও বলেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।

তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী দশকের দ্বিতীয় ভাগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় স্বার্থভিত্তিক ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেন এবং বিদেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির সুযোগ বাড়ান। তাঁর মতে, জিয়াউর রহমান গবেষণানির্ভর পররাষ্ট্রনীতি গড়তে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রতিষ্ঠা করেন। জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদের সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মো. আব্দুল মান্নানও আলোচনা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।