Web Analytics
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহাম এখন প্রায় নিশ্চিত অবস্থানে আছেন। দলের ৪০৩ জন এমপির মধ্যে ৩২২ জন তার পক্ষে সমর্থন দিয়েছেন, ফলে আর মাত্র একজনের সমর্থন পেলেই অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব হয়ে পড়বে। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার, এবং শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে দলের নেতা ঘোষণা করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

গত মে মাসে স্থানীয় নির্বাচনে হতাশাজনক ফলাফলের পর কিয়ার স্টারমারের পদত্যাগের মধ্য দিয়ে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহাম সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে ফিরে আসেন। তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সাবেক জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় তার পথ আরও সহজ হয়েছে।

বার্নহাম ম্যানচেস্টারে একটি নতুন ‘নম্বর ১০’ ইউনিট গঠনের প্রস্তাব দিয়েছেন, যা আবাসন ও পরিবহন খাতে স্থানীয় সরকারের ক্ষমতা বাড়াবে। তিনি পানি ও জ্বালানি খাত জনগণের নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার করেছেন এবং গাজা যুদ্ধ নিয়ে দলের আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।