Web Analytics
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝালকাঠি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। রাজনৈতিক সংস্কারে তাঁর ভূমিকা, কৃষি ও শিল্পোন্নয়ন, খাল খনন কর্মসূচি, রপ্তানি সম্প্রসারণ ও ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টির বিষয়গুলোও তিনি তুলে ধরেন।

ড. হায়দার নতুন প্রজন্মকে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না এবং উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।