Web Analytics
ইরান দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি সি–১৩০ পরিবহন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। তেহরানের তথ্যমতে, নিখোঁজ ক্রু উদ্ধারের সময় এই ঘটনা ঘটে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন এবং রাষ্ট্রীয় টেলিভিশনে ভূপাতিত বিমানের ফুটেজ প্রচার করা হচ্ছে।

ইরানের সামরিক সদর দপ্তর ‘খাতাম আল–আম্বিয়া’ জানিয়েছে, শত্রুপক্ষের বেপরোয়া ও শত্রুতামূলক উদ্ধার অভিযানের সময় ইসফাহানের দক্ষিণে বিমানগুলো ধ্বংস করা হয়েছে। ইরান ঘটনাটিকে বড় ধরনের বিজয় হিসেবে দেখছে এবং বলছে, এটি যুক্তরাষ্ট্রের দাবি করা ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানায়।

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন, আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলা হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।