Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ঘরবাড়ি, আশপাশ এবং চলাচলের পথ পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি বলেন, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

তিনি বলেন, ঘরের আনাচকানাচ, রাস্তাঘাট ও জনসমাগমস্থলের জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন এবং মারা যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব বলে তিনি মত দেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী এবং বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৪০ লাখ সদস্য রয়েছেন। তিনি বলেন, এসব শিক্ষার্থী ও সদস্য প্রায় এক মাস ধরে প্রতি শনিবার বিভিন্ন জেলা ও উপজেলায় ময়লা-আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছেন। টিকার ওপর নির্ভর করার চেয়ে প্রজননস্থল ধ্বংস বেশি কার্যকর বলেও তিনি বলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।