Web Analytics
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক ভারতীয় গরু ও মহিষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে বলে জানা গেছে। যদিও এ বছর হাটে ভারতীয় গরুর আধিক্য কম বলে দাবি করা হচ্ছে, সীমান্ত এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত এখন চোরাকারবারিদের সক্রিয় রুটে পরিণত হয়েছে। প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত হাজারখানেক গরু-মহিষ এসব সীমান্ত দিয়ে দেশে ঢুকছে।

স্থানীয় খামারিরা অভিযোগ করেছেন, ভারতীয় গরুর ভিড়ে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের কিছু অসাধু সদস্যের যোগসাজশে এসব পশু নির্বিঘ্নে দেশের বিভিন্ন হাটে পৌঁছে যাচ্ছে। বাসিন্দারা অভিযোগ করেছেন, অনেক সময় পুলিশের চেকপোস্টের সামন দিয়েই এসব পশুবাহী ট্রাক চলে যায়, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে কঠোর নজরদারি, চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা অবৈধ পশু প্রবেশ রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।