Web Analytics
গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১,৫০০ জনে পৌঁছেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছেন। রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে শত শত ভবন ধসে পড়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ উদ্ধার ও পুনরুদ্ধার তদারকিতে একটি প্রেসিডেন্সিয়াল কমিশন গঠনের ঘোষণা দেন এবং জানান, স্কুল বন্ধ থাকবে আরও এক সপ্তাহ, লা গুয়াইরায় বিদ্যুৎ সরবরাহ ৭৫ শতাংশ পুনরুদ্ধার হয়েছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ জানান, ৩,১৫০ জন আহত, ১২,৭২১ জন বাস্তুচ্যুত এবং ৭৭৪টি ভবন ধসে পড়েছে। ২,৬০০-এরও বেশি বিদেশি উদ্ধারকর্মী স্থানীয়দের সঙ্গে কাজ করছেন, যদিও সরঞ্জামের অভাব ও চলাচল সীমাবদ্ধতার অভিযোগ উঠেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুমান করেছে, ৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে, যা শতাব্দীর অন্যতম প্রাণঘাতী হতে পারে।

যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও মেক্সিকোর উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজন শিশুকে জীবিত উদ্ধার করেছে, তবে আফটারশক অব্যাহত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।