জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার পূর্বনির্ধারিত ফি কমিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ১৬ সেপ্টেম্বর প্রকাশিত সংশোধিত দুটি বিজ্ঞপ্তিতে ফরম পূরণ ও ফি জমার সময়সূচিও পুনর্নির্ধারণ করেছে। পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
২০২৪ সালের শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং এর কেন্দ্র ফি ৬০০ টাকা। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৫ ও ২০২৬ সালের প্রথম পর্ব পরীক্ষায় পত্রপ্রতি ফি ৯৭৫ টাকা। কলেজ কর্তৃপক্ষ ২১ ও ২২ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর শুধু ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।