নারায়ণগঞ্জ জেলা বিএনপি সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সালাউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছেও পাঠানো হয়।
এর আগে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশিত হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।