Web Analytics
ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মাস ধরে চলা যুদ্ধ বন্ধে এই প্রস্তাব প্রত্যাখ্যানের ফলে সংকট সমাধানের আশা ক্ষীণ হয়ে পড়েছে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। ইরানের প্রস্তাবে বলা হয়েছে, চলমান যুদ্ধ সম্পূর্ণ বন্ধ এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প চান আলোচনার শুরুতেই পরমাণু ইস্যুটি অন্তর্ভুক্ত থাকুক। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, ইসরাইলের সঙ্গে শুরু করা এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ অবস্থানে অনড়। পাকিস্তানের মধ্যস্থতায় নির্ধারিত শান্তি আলোচনা বাতিল হওয়ায় কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে।

অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ, ওমান ও মস্কো সফর করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন পেয়েছেন। সমঝোতার কোনো লক্ষণ না থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম মঙ্গলবার আরও ৩ শতাংশ বেড়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।