দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয় দিন বন্ধ থাকার পর শুক্রবার ভোরে পুনরায় উৎপাদনে ফিরেছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি মেরামত শেষে ভোর ৪টা ২২ মিনিটে চালু হয় এবং বর্তমানে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী জানান, ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে সেটি পুনরায় চালু করা হয়েছে। এদিকে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিটে ওভারহোলিং কাজ চলছে, যা সংশ্লিষ্ট চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী আগামী ১৫ মে’র মধ্যে শেষ হতে পারে। এটি চালু হলে বিদ্যুৎ সরবরাহ আরও স্বাভাবিক হবে।
তিন ইউনিটের এই কেন্দ্রের দুটি ইউনিট আগেই বন্ধ ছিল। সর্বশেষ ১ নম্বর ইউনিটটিও কয়লার সঙ্গে পাথর ঢুকে বয়লারের টিউব ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল হয়ে পড়লে কেন্দ্রটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।