Web Analytics
জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্বের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মতো অংশ নেয় বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এক বছরেরও কম সময় আগে গঠিত এই দলটি ১১ দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ছয়টি আসনে জয় লাভ করে। এতে বিএনপি ও জামায়াতে ইসলামী–এর পর তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম (ঢাকা–১১), আখতার হোসেন (রংপুর–৪), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা–৪), আব্দুল হান্নান মাসউদ (নোয়াখালী–৬), ড. আতিক মুজাহিদ (কুড়িগ্রাম–২) ও আব্দুল্লাহ আল–আমিন (নারায়ণগঞ্জ–৪)।

বেসরকারি ফলাফল অনুযায়ী এনসিপির প্রার্থীরা কয়েকটি আসনে অল্প ব্যবধানে এবং কিছু আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। অনেক আসনে তারা দ্বিতীয় অবস্থানে থেকে অল্প ভোটে পরাজিত হন, যা নতুন দলের প্রতি ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন নির্দেশ করে। ভোট শেষে রাত ২টার দিকে সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, কিছু আসনে ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা হয়েছে।

২০২৪ সালের জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত এই দলটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এবং নির্বাচনের আগে ১১ দলীয় জোটে যোগ দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।